বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ

বরিশালে আরও আট পুলিশ আক্রান্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩০১ বার পঠিত
3d render impression of floating coronavirus cells. Coronaviruses cause respiratory tract infections in humans and are connected with common colds, pneumonia and severe acute respiratory syndrome (SARS).

বরিশালে নতুন করে আরও আট পুলিশ সদস্যসহ ১২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে বরিশাল সিটির এক এএসআই, একজন টিএসআই ও ছয়জন কনস্টেবল রয়েছেন বলে বরিশাল করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে এক সভায় জেলা প্রশাসক বলেন, সোমবার সিটি পুলিশের একজন গাড়িচালকের কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর তার সংস্পর্শে আসা পুলিশসহ ৩৬ জনের পরীক্ষা হয় শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে। তাদের মধ্যে আট পুলিশ সদস্যসহ ১০ জনের পজিটিভ এসেছে। গাড়ি চালকের স্ত্রী ও শ্বশুরও রয়েছেন আক্রান্তদের মধ্যে। এছাড়া এর আগে আরও দুইজনের পজিটিভ এসেছে। তাদের বয়স ১৯ থেকে ৪৩ বছর।

জেলা প্রশাসক বলেন, নয়জন পুলিশ সদস্যসহ বরিশালে মোট ৭১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com