শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাপানের জনগণ শেখ হাসিনার অপেক্ষায়

  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৪০৬ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরে তাকে বরণ করতে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি। আজ (সোমবার) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করে এ কথা জানান ইজুমি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ইজুমি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। এর আগেও জাপান সহযোগিতা করেছে, আগামীতেও সহযোগিতা করবে।
আগামী পাঁচ বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাপানের রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শিনজো আবে ও জাপানের জনগণ ভীষণ আগ্রহে অপেক্ষা করছে।

শেখ হাসিনার আসন্ন সফরে বাংলাদেশের সঙ্গে জাপানের আড়াই বিলিয়ন ডলারের উন্নয়ন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে অবহিত করেন রাষ্ট্রদূত।

সৌজন্য সাক্ষাতে মহান বন্ধু হিসেবে বাংলাদেশের উন্নয়নে জাপানের অব্যাহত অবদানের বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ।

আবের আমন্ত্রণে ২৮ মে (মঙ্গলবার) জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরকালে আবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি আগামী ৩০-৩১ মে টোকিওতে ফিউচার এশিয়া সম্মেলনে অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com