সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

লক্ষ্মীপুরে এক বাড়ির ১৫ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৮৮ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে করোনায় প্রথম আক্রান্ত শিশুর সংস্পর্শে এসে ওই বাড়ির মোট ১৫ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়াল।

আক্রান্তরা সবাই উপজেলার সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন।

তিনি জানান, কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিল ওই শিশু। পরে পৌর শহরের সেবা হাসপাতাল থেকে তার চিকিৎসা নেয়া হয়। এরপরও ভালো না হলে ২ মে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়। ৪ মে তার করোনা পজিটিভ আসে।

এ ঘটনায় সেবা হাসপাতালসহ ওই পরিবারটি ছাড়াও আশপাশের কয়েকটি পরিবারকে লকডাউন করা হয়। এ ছাড়া আক্রান্ত শিশুর সংস্পর্শে আসা আত্মীয়-স্বজন-চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে দুইদিনে ১৪ জনের করোনা শনাক্ত হয়।

তিনি আরও জানান, আক্রান্তদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে ওই শিশুর সংস্পর্শে আসা আরও কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com