সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক মনোহরগঞ্জে “খলিল ও সালেহা ফাউন্ডেশন’র উদ্যোগে হত দরিদ্র অসহায়াদের মাঝে ঈদ উপহার বিতরণ মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি

নিজের আঁকা চিত্রকর্ম নিলামে তুলছেন সোনাক্ষী

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩০৭ বার পঠিত

 
বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের কারণে লকডাউন চলায় কাজ হারিয়েছেন দিন মজুর খেটে খাওয়া মানুষ। ভারতের এরকম অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলিউড তারকারা। এবার দুস্থ দিন মজুরদের খাবার জোগাতে নিজের আঁকা চিত্রকর্ম নিলামে তুলছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

অভিনেতা অর্জুন কাপুরের বোন আনশুলা কাপুরের ফান্ডরেইজিং প্ল্যাটফর্ম ‘ফ্যানকাইন্ড’র সঙ্গে মিলে এই নিলাম করছেন সোনাক্ষী। এই নিলাম থেকে পাওয়া অর্থ দিন মজুর, দুস্থ মানুষের খাবার কেনার জন্য ব্যয় হবে। এছাড়া নিলামে সবচেয়ে বেশি দর করা ব্যক্তি উপহার হিসেবে পাবেন সোনাক্ষীর আঁকা ছবি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে তার চিত্রকর্মের ভিডিও দেখিয়ে সোনাক্ষী লিখেছেন, ‘ভালো কিছুর জন্য নিলামে অংশ নিন। দিন মজুর মানুষের রেশন কেনার জন্য ফ্যানকাইন্ডের সঙ্গে মিলে আমার চিত্রকর্ম নিলাম করছি। সবার জন্য যা থাকছে— ডিজিটাল প্রিন্টস, স্কেচেস এবং বড় ক্যানভাস। সর্বোচ্চ বিড করা ব্যক্তি পাবেন, https://bit.ly/FankindAuction।

ভারতে লকডাউনের কারণে শুটিং না থাকায় ঘরেই ছিলেন সোনাক্ষী। এই সময় ছবি এঁকে সময় কাটিয়েছেন। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মাঝে মাঝে সেই চিত্রকর্ম ভক্তদের জন্য শেয়ারও করতেন।

সম্প্রতি এক ভিডিও বার্তায় ভক্তদের কাছে স্বাস্থ্যকর্মীদের দিকে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করেন সোনাক্ষী। এরপর ভক্তরা পুনের সর্দার প্যাটেল হাসপাতালে পারসোনাল প্রজেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দান করেন। ইনস্টাগ্রামে তার কিছু ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com