বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হাসপাতালে যোগ দেওয়ার ২ দিন পরই চিকিৎসকের শরীরে করোনা শনাক্ত

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩২০ বার পঠিত

ডেস্ক: বরগুনা জেনারেল হাসপাতালে সদ্য যোগদান করা এক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।  শুক্রবার দিবাগত রাতে হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহারাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত চিকিৎসককে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি তার সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্ত চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) ১২ মে হাসপাতালে যোগদান করেন। ১৩ মে হাসপাতাল কর্তৃপক্ষ তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশালের ল্যাবে পাঠায়। শুক্রবার রাতে আসা নমুনা পরীক্ষার প্রতিবেদন তার করোনা ‘পজিটিভ’ রিপোর্ট আসে। এ ছাড়া ১৪ মে এই হাসপাতালে একজন জ্যেষ্ঠ নার্স করোনাভাইরাসে আক্রান্ত হন।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব হোসেন বলেন, আক্রান্ত চিকিৎসককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া তার সংস্পর্শে থাকা তার মা ও অপর এক ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

প্রসঙ্গত, বরগুনায় গতকাল পর্যন্ত ৪২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং দুজন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com