শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

বেতন-ভাতার দাবিতে ফরিদপুর চিনিকলে শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩২৪ বার পঠিত

ডেস্ক:  ফরিদপুর চিনিকলের প্রধান ফটকের সামনে বকেয়া বেতনভাতার দাবিতে । আজ শনিবার সকাল ৯টা হতে এক ঘণ্টা অবস্থান ধর্মঘট করেছে মিলটির শ্রমিক-কর্মচারীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় বক্তব্য দেন ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বারিক, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আওতাধীন ১৫টি চিনিকলের শ্রমিক কর্মচারীরা বিগত তিন মাস যাবৎ বেতন পাচ্ছে না। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন। চিনি শিল্পকে টিকিয়ে রাখতে ঈদের আগেই তারা বেতন ভাতা পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

জানা গেছে, চলতি বছর ফরিদপুর চিনিকলে ৪ হাজার ৫৪৩ হাজার মেট্রিকটন চিনি উৎপাদন হয়েছে। গত ১৬ এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৭৬ মেট্রিক টন চিনি অবিক্রিত রয়েছে যার বাজার মূল্য ১৮ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা। আর এই চিনিকলের শ্রমিক কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন ভাতার টাকার পরিমাণ প্রায় ৫ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com