রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

৯ বছরের সংসার ভাঙল অভিনেতা অপূর্ব-অদিতির

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৮১ বার পঠিত

বিনোদন ডেস্ক: ভেঙে গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব-অদিতির ৯ বছরের সংসার। আজ রবিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসার ভাঙার খবর নিশ্চিত করেছেন স্ত্রী নাজিয়া হাসান অদিতি। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘স্টপ কলিং মি ভাবি এভরিওয়ান।’

তবে কী কারণে সংসার ভেঙেছে, কবে ডিভোর্স হলো তা নিয়ে কিছুই জানান নাজিয়া হাসান অদিতি। তিনি জানান, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, এটা সত্য।’ তার ভাষ্য ছিল এমন, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে মানুষের এটা জানা দরকার। জানালাম। এর বেশি কিছুই বলতে চাই না। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক।’

অপূর্ব-অদিতির ৯ বছরের দাম্পত্যজীবনে আয়াশ নামে একটি পুত্র সন্তান রয়েছে। সন্তান কার কাছে জানতে চাইলেও অদিতি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আর কিছু জানাতে চাইছি না। তবে তাদের একটি ঘনিষ্ঠসূত্র থেকে জানা যায়, চলতি বছরের প্রথমদিকে নাজিয়ার সঙ্গে অপূর্বর বিচ্ছেদ হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। পরে ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com