মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

আমি থাকতে পরাশক্তি হতে পারবে না চীন : ট্রাম্প

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৩৮৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে তার দেশের বাণিজ্য যুদ্ধে সন্তোষ প্রকাশ করে দাবি করেছেন, তিনি যতদিন আছেন ততদিন চীনের পক্ষে বিশ্ব পরাশক্তি হয়ে ওঠা সম্ভব হবে না। সাম্প্রতিক সময়ে দু’দেশের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে। খবর পার্স ট্যুডে।

সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিশ্ব পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের যে অবস্থান রয়েছে চীন সেটি গ্রহণ করতে চায়। কিন্তু নিঃসন্দেহে চীনের অবস্থা এখনো যুক্তরাষ্ট্রের মতো ভালো নয়।

তার দাবি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি আটকে দিয়ে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে চায়। তিনি বলেন, যদি হিলারি ক্লিন্টন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতেন তাহলে তার শাসনামল শেষ হওয়ার আগেই চীনের অর্থনীতি যুক্তরাষ্ট্রের চেয়ে বড় হয়ে যেত।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা এইচএসবিসি সম্প্রতি ঘোষণা করেছে, ২০৩০ সালের মধ্যে চীন বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে।

চীনের অগ্রগতি ঠেকানোর জন্য ট্রাম্প প্রশাসন সম্প্রতি চীন থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছে। অবশ্য চীনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com