মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
” ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সাথে ” সাংবাদিক মো: মুক্তাদির হোসেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা ইউজিসি’র চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড

সন্দ্বীপে জোয়ারের পানিতে ডুবে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ২৯৩ বার পঠিত

ডেস্ক: বঙ্গোপসাগরে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে সুপার সাইক্লোন আম্ফানের জোয়ারের পানিতে ডুবে মো. সালাউদ্দিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে সন্দ্বীপ পৌরসভার ২ নং ওয়ার্ডের নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। সালাউদ্দিন সন্দ্বীপ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হোনাজীর বাড়ির আবুল কাশেমের পুত্র।

জানা যায়, সালাউদ্দিন নতুন চরে গবাদি পশুর জন্য উড়কি ঘাস কাটতে যান। ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জোয়ারের পানি ও স্রোত বেড়ে যায় এবং এক পর্যায়ে সালাউদ্দিনকে ভাসিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্যানুসারে, উপকূলের দিকে অত্যন্ত দ্রুতগতিতে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান। বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে গত ৩ ঘণ্টায় ৯০ কিলোমিটার এগিয়েছে ঘূর্ণিঝড়টি। প্রতিঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে আসা আম্ফান আজ শেষ বিকেল অথবা সন্ধ্যার মধ্যে সাগর দ্বীপের (বঙ্গোপসাগরে অবস্থিত পশ্চিমবঙ্গের দ্বীপ) পূর্বপাশ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com