শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আইনি জটিলতায় অভিনেত্রী আনুশকা শর্মা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ২৮২ বার পঠিত

বিনোদন ডেস্ক :আইনি জটিলতায় জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। গোর্খা সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দেওয়ায় তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে আনুশকা প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’। এই অভিনেত্রীর প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্ম থেকে নির্মিত প্রথম ডিটিজাল প্রজেক্ট এটি। আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে, এই ওয়েব সিরিজের একটি দৃশ্যে দেখা যায়, একটি নেপালি চরিত্রকে উদ্দেশ্য করে এক নারী পুলিশ বর্ণবাদী সংলাপ বলেছেন। সংলাপে ‘নেপালি’ ছাড়াও অন্য একটি শব্দ ব্যবহার করা হয়, যা গোর্খা সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। এরপর গত সোমবার (১৮ মে) আনুশকাকে এই বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়।

আনুশকাকে নোটিশ পাঠিয়েছেন আইনজীবী গিল্ডের সদস্য বিরেন শ্রী গৌরাঙ্গ। তিনি বলেন, ‘শুধু নেপালি শব্দটি ব্যবহার করলে কোনো সমস্যা ছিল না। কিন্তু তার পর যে শব্দ ব্যবহার হয়েছে তা মেনে নেওয়া যায় না। যেহেতু আনুশকা এর প্রযোজক তাই তাকে নোটিশটি পাঠিয়েছি।’

গোর্খা সম্প্রদায়ের পক্ষ থেকে দৃশ্যটিতে শব্দটি নীরব ও সাবটাইটেল অস্পষ্ট করে দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া পর্বটি এডিট করে নতুন করে সম্প্রচার করার দাবি জানিয়েছে তারা।

তবে এ বিষয়ে আনুশকা এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

সম্প্রতি আমাজন প্রাইম ভিডিওতে প্রচার হয় ‘পাতাল লোক’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন— জয়দ্বীপ আহালাওয়াত, নীরাজ কবি, অভিষেক ব্যানার্জি, স্বস্তিকা মুখার্জি, গুল পানাগ প্রমুখ। দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com