সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির নির্দেশনা ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার |

গোপালগঞ্জে নতুন সাত জনসহ ১১২ জন করোনা আক্রান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ২৭১ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাত জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ১১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে ৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া ৬৭ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এই সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৬৬ জন গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ও একজন ঢাকায় চিকিৎসাধীন এবং একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলার তিন জন, কাশিয়ানী উপজেলার একজন, টুঙ্গিপাড়া উপজেলার একজন ও গোপালগঞ্জ সদর উপজেলার দুই জন রয়েছেন। আক্রান্তদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্তদের আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com