বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদের জামাত হবে না সৌদি ও আমিরাতে

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ২৬৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে না। করোনাভাইরাসের বিস্তার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার দুই দেশের কর্তৃপক্ষ জানিয়েছে।

সৌদি ইসলামি অ্যাফেয়ার্স মন্ত্রী আব্দুল লতিফ আল শেইখের বরাত দিয়ে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মসজিদগুলোতে ঈদের জামাত আদায় না করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই সময় মসজিদগুলো বন্ধ রাখা হবে।

আজ শুক্রবার জুমার খুতবায় মসজিদে নববির ইমাম শেইখ আব্দুল বারি আল তুবাইতি বলেছেন, ‘মহামারির কারণে মুসলমানরা বাড়িতে ঈদের নামাজ আদায় করবে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের সরকারি দপ্তর জানিয়েছে, ঈদের দিন মসজিদ বন্ধ থাকবে। সেখানে কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, শিশুদের অর্থ উপহার দেওয়ার মতো ঈদের কোনো আনুষ্ঠানিকতা পালন যাতে না করা হয় সে ব্যাপারে জনসাধারণকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com