মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট যুদ্ধাপরাধে দন্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব জাতীয় সংসদ কলঙ্কিত হয়েছে ময়মনসিংহ নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার -৩ সব লোভ লালসার উর্ধে থেকে উন্নয়ন মূলক কাজ করতে হবে ; আবুল কালাম এমপি ফোরাতুন্নাহার প্যারিস: ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এক অবিনাশী নাম কালিগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

উত্তরার করোনাযোদ্ধা সাংবাদিকদের পাশে আছি এবং থাকবো : আবেদা আক্তার

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনায় চিকিৎসক, পুলিশ ও জরুরী সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এই মহাবিপদে জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষকে সঠিক তথ্য জানাতে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাওয়া সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিলেন ৫১নং ওয়ার্ড যুব মহিলা লীগ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আবেদা আক্তার। আজ (২৩ মে, শনিবার) তার উত্তরাস্থ নিজ বাসভবনে উত্তরায় কর্মরত একাধিক গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে এই ‘ধন্যবাদ’ জ্ঞাপন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা যুব মহিলা লীগের সভাপতি আঞ্জুমান আরা শিল্পী।

উত্তরা সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে বৈঠককালে আবেদা আক্তার বলেন, ‘সৎ ও সাহসী সাংবাদিক ভাইদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়ই আছে। আপনাদের কল্যাণেই আমরা দেশ ও দেশের বাইরের ঘটনাগুলো প্রতিমুহুর্ত বাসায় বসে জানতে পারছি। এ জন্য সকল সাংবাদিককে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’ তিনি আরও বলেন, করোনায় বিপর্যস্ত অসহায় মানুষদের দুর্দিনে আমরা আপনাদের সহযোগিতায় অনেক সমস্যাগ্রস্থ মানুষদের খোঁজ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার আপার নেতৃত্বে আমরা সেসকল অসহায় মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছাতে সক্ষম হয়েছি। আমরা আশা করি, করোনার এই দুর্দিন কেটে গিয়ে আবারো সকলে মিলে নতুন করে চলতে পারব ইনশাআল্লাহ। এ সময় তিনি উপস্থিত সকল সাংবাদিকদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।

যুব মহিলা লীগ নেত্রী আবেদা আক্তার ও আঞ্জুমান আরা শিল্পীর সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাবেক সিটি রিপোর্টার মিরাজ শিকদার, দৈনিক উত্তরা নিউজের রিপোর্টার মুহাম্মদ গাজী তারেক রহমান, নতুন কাগজের রিপোর্টার মোঃ রবিউল ইসলাম মজুমদার, নতুন সময় টেলিভিশনের রিপোর্টার আলিফ হাসান, আমার প্রাণের বাংলাদেশের প্রতিবেদক পাপেল খান, বিশ্ব মানচিত্রের রিপোর্টার আলী হোসেন, সিটিজেন নিউজের প্রতিবেদক সেলিম খন্দকার, স্বাধীন সংবাদের প্রতিবেদক মোঃ আবু সাইদ মৃধাসহ উত্তরায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অন্যান্য সাংবাদিকবৃন্দ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com