বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ঈদে বাইরে ঘোরাঘুরি না করে ঘরে থাকার আহ্বান আইজিপির

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ২৬৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঈদের দিন বাইরে ঘোরাঘুরি না করে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

আইজিপি বলেছেন, ‘এবার আমরা এক সংকটময় মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর পালন করছি। আমরা যেন ঈদ ঘরে বসেই উদযাপন করি।’

সোমবার (২৫ মে) পুলিশের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে সারা দেশ স্থবির হয়ে পড়েছে। দেশ সংকট রয়েছে। তাই আমরা পারতপক্ষে বাইরে ঘোরাঘুরি না করে ঘরে বসেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করব।

করোনার দিন শেষ হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভাইরাসটি সব সময় থাকবে না। এর সমাপ্তি ঘটবে। এ জন্য আমরা নিজেদের সচেতন রাখার চেষ্টা করি। পাশাপাশি অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়। মনে রাখবেন, আপনি নিরাপদ থাকলে আপনার পরিবারও নিরাপদ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com