সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ঈদ আয়োজন ২১ তারকা নিয়ে লাইভ টেকনোলজিসের

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৩১৮ বার পঠিত

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় দেশের জনপ্রিয় ২১ তারকাকে নিয়ে আড্ডার আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস।

টেলিকম অপারেটর রবি ও বাংলালিংকের সহযোগিতায় ৭ দিনের এ আয়োজনে দর্শকদের সঙ্গে আড্ডা দিবেন একঝাঁক তারকা। আজ রোববার রাত সাড়ে ৭টায় স্টার জোন সার্ভিসে বাংলালিংকে যুক্ত থাকবেন সংগীতশিল্পী কর্ণিয়া। রাত ১০টায় রবিতে থাকবেন সংগীতশিল্পী ঐশী।

ঈদুল ফিতরের দিন রাত সাড়ে ৭টায় বাংলালিংকে থাকবেন ‘আয়নাবাজি’ সিনেমা খ্যাত নাবিলা ও রাত ১০টায় রবিতে আড্ডা দিবেন জাকিয়া বারী মম। ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ৭টায় বাংলালিংক দর্শকদের সঙ্গে আড্ডা দিবেন বিদ্যা সিনহা মিম। রাত ১০টায় রবিতে থাকবেন অপু বিশ্বাস। ঈদের পঞ্চম দিন বাংলালিংক স্টার জোন সার্ভিসে থাকবেন অভিনেত্রী দিঘি। ঈদের ৬ষ্ঠ দিন রবিতে দর্শকদের সঙ্গে যুক্ত থাকবেন অভিনেতা সজল। স্টার জোন সার্ভিসে পছন্দের তারকাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য রবি, এয়ারটেল ও বাংলালিংক গ্রাহকদের ডায়েল করতে হবে ২২২৮৮ এই নম্বর।

এছাড়াও লাইভ রেডিও প্রোগ্রামে প্রতিদিন রাত সাড়ে ৮টায় উপস্থিত থাকবেন একজন করে তারকা। আজ রোববার আড্ডা দিবেন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। ঈদের দিন উপস্থিত থাকবেন চিত্রনায়িকা আঁচল, দ্বিতীয় দিন চিত্রনায়ক ইমন, তৃতীয় দিন চিত্রনায়িকা তমা মির্জা, চতুর্থ দিন চিত্রনায়িক নিরব, পঞ্চম দিন চিত্রনায়িকা তানহা তাসনিয়া এবং ৬ষ্ঠ দিন থাকবেন বিপাশা কবির। এই লাইভ রেডিও প্রোগ্রামে পছন্দের তারকার সঙ্গে আড্ডা দিতে রবি, এয়ারটেল ও বাংলালিংক গ্রাহকদের ২৮৭৭৭ নম্বর ডায়েল করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com