সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ

কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৭২ বার পঠিত

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে সাহিদা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিতে কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার বড়নগর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত সাহিদা বেগম বড়নগর গ্রামের মৃত রফিক মিয়ার স্ত্রী। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, গত কয়েকদিন ধরে ওই বৃদ্ধা সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এ পরিস্থিতিতে বুধবার দিবাগত রাতে তিনি মারা যান। তিনি আরও বলেন, করোনা পরীক্ষার জন্য মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। বিধি মোতাবেক মরদেহ দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক জানান, মৃত ওই নারীর চার ছেলের মধ্যে ৩ জনই প্রবাসী। বুধবার দিবাগত রাতে কোন এক সময় তিনি মারা গেছেন।  তিনি আরও জানান, মৃত ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com