বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান ডেনমার্কের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ বামপন্থী জোট রংপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী অস্ট্রেলীয় প্রশিক্ষিত কুকুরের অবসর দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৯ পিরোজপুর মানবতার বন্ধু সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন নোয়াখালীর ভূঁইয়ার হাটবাজারে অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে ছাই গাজীপুরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকার মৃত্যু ইরানকে যুদ্ধ অবসানের জন্য পরিকল্পনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

রোববার থেকে ট্রেন চলাচল শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৫৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের কারণে টানা ৬৭ দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে রোববার (৩১ মে) থেকে ট্রেন চলাচল শুরু হবে। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।

৩১ মে থেকে গণপরিবহন চালু হবে, সরকারের এই নির্দেশনায় বিষয়ে জানতে চাইলে মন্ত্রী  এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গণপরিবহন চালু করতে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তারই অংশ হিসেবে আমরা শুধু আন্তঃনগর ট্রেন চালাব‌। আগে যে রুটে পাঁচটি আন্তঃনগর ট্রেন চলতো, সেই রুটে এখন দুটি ট্রেন চলবে। সেক্ষেত্রে একটা সিট বাদ দিয়ে টিকিট বিক্রি করা হবে। একটি ট্রেনের অর্ধেক টিকিট বিক্রি করা হবে। আমরা ১৫ জুন পর্যন্ত ট্রেন চালিয়ে দেখব। তারপর সরকার থেকে নতুন কোনো নির্দেশনা আসলে আমরা আবার বিষয়টি বিবেচনা করব।’

এদিকে, আগামী শ‌নিবার রেলভব‌নের স‌ম্মেলন কক্ষে ট্রেন চালুর বিষয়ে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রী।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলছে। এই পর্যন্ত রাষ্ট্রীয় এই পরিবহন খাতে প্রায় ৫০০ কোটি টাকার মতো লোকসান হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com