বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা কুমিল্লায় কুস্তির মঞ্চেই নিভে গেল ‘বলি হেলাল’ এর জীবন রূপনগরে ধর্ষণের চেষ্টা মামলার ২ আসামিসহ গ্রেফতার -১১ মহান স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খুলনা বিএনপির চাঁদপুরে গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে কোস্টগার্ড মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব মোকাবিলায় এশিয়া-প্রশান্ত অঞ্চলে সহায়তা দেবে এডিবি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল সঠিক সিদ্ধান্ত নেওয়ায় ঈদে কোথাও সমস্যা হয়নি: অর্থমন্ত্রী বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

স্বাস্থ্যবিধি মেনেচলবে গণপরিবহন, শুক্রবার ভাড়ার বিষয়ে বৈঠক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্টসংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর অনুমতি দিয়েছে সরকার। কম যাত্রী নিয়ে চলাচল করায় যাত্রীদের খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা।

বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, পরিবহন মালিকদের সঙ্গে আলোচলা করে ভাড়ার পুনর্বিন্যাস বা নতুন করে ভাড়া নির্ধারণ করা হবে।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, দেশে করোনার সংক্রমণ রোধে সবার স্বাস্থ্যবিধি মেনে চলা উচিৎ। তাই স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চলাচল করলে, বাসে কম যাত্রী নিতে হবে। তাই ভাড়ার বিষয়ে মালিকদের সঙ্গে বসে আলোচলার মাধ্যমে নতুন ভাড়া বা নতুনভাবে ভাড়া পুনর্বিন্যাস করে বাস চালাতে হবে।

তিনি বলেন, ভাড়াসহ সার্বিক বিষয় নিয়ে কাল বিকেল ৩ টায় বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে সরকারের কর্তৃপক্ষের সঙ্গে মালিকদের বৈঠক হবে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাকেশ বলেন, তবে ভাড়ার হার কি রকম হবে এবং স্বাস্থ্যবিধি মেনে কিভাবে টার্মিনাল থেকে যাত্রী ওঠানামা করা হবে সেসব বিষয়ে আলোচনা করতেই কাল বৈঠক করা হবে। স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক যাত্রী নিয়ে চলতে গেলে নতুন করে ভাড়া ধার্য করার একটা বিষয় থাকে।

ঢাকা-কক্সবাজার রুটের সেন্টমার্টিন পরিবহনের ম্যানেজার জিতু হোসেন বলেন, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে পরিবহনে কমসংখ্যক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। তাই যাত্রীদের খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের বাস মালিকরা বৈঠক করে আগামীকাল এই সিদ্ধান্ত নেবেন। মালিক নেতারা চাচ্ছেন করোনা পরিস্থিতিতে সীমিত যাত্রী তুলে স্বাস্থ্যবিধি মেনে বাসের সিট অনুযায়ীই ভাড়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com