শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

লিবিয়ায় নিহত ২৬ জনসহ ৩৮ শ্রমিক জিম্মি ছিলেন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৮০ বার পঠিত

 
নিউজ ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে প্রাণ হারিয়েছেন ২৬ বাংলাদেশি। তবে আক্রমণের শিকার হন মোট ৩৮ বাংলাদেশি। এর মধ্যে ২৬ জন মারা যান, আহত হন ১১ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন পালিয়ে দূতাবাসকে খবর দেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আ স ম আশরাফুল ইসলামের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, ২৮ মে লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহতে কমপক্ষে ২৬ জন বাংলাদেশিকে লিবিয়ান মিলিশিয়ারা গুলি করে হত্যা করে। এরমধ্যে একজন প্রাণে বেঁচে যাওয়া বাংলাদেশির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়।

তিনি জানান, ১৫ দিন আগে কাজের সন্ধানে বেনগাজী থেকে ত্রিপলি শহরে নিয়ে আসার পথে তিনিসহ মোট ৩৮ জন বাংলাদেশি মিজদাহ শহরে মানবপাচারকারীদের হাতে জিম্মি হতে হয়। তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। অত্যাচার নির্যাতনের একপর্যায়ে মূল অপহরণকারী লিবিয়ান ব্যক্তিকে হত্যা করে অপহৃতরা। এর জের ধরে অন্য দুষ্কৃতকারীরা আকস্মিকভাবে তাদের ওপর এলোপাতাড়ি গুলি করে। এতে ২৬ জন বাংলাদেশি নিহত হন। তাদের মরদেহ মিজদাহ হাসপাতালে রয়েছে। বাকিরা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ওই হাসপাতালের পরিচালক ও লিবিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উল্লেখ করে চিঠিতে আরো বলা হয়, মরদেহগুলোর বিষয়ে আইন অনুযায়ী তারা ব্যবস্থা করবেন। এছাড়া, আহত ১১ জনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ত্রিপলি মেডিক্যাল সেন্টারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সেখানে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করে ঘটনার বিবরণ জানার পর নিহতদের পরিচয় উদঘাটনের ব্যবস্থা নেওয়া হবে।

এখনো দূতাবাস নিহত কারো নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে তারা দালালদের মাধ্যমে লিবিয়া গিয়েছিলেন।

এদিকে এ ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বিদেশের মাটিতে এ ধরনের হত্যাকাণ্ড খুবই পীড়াদায়ক। আমরা এর যথাযথ তদন্ত করার নির্দেশ দিয়েছি। আহতদের চিকিৎসারও নির্দেশনা দেওয়া হয়েছে। ’

মন্ত্রী বলেন, ‘পাচারকারীরা ত্রিপলি থেকে ১০০ কিলোমিটার দূরে তাদের হত্যা করে। ধারণা করা হচ্ছে, অন্য কোনো দেশে তাদের পাচার করা হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com