শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আলজেরিয়ায় লকডাউন বাড়ালো ১৩ জুন পর্যন্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৮৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছুঁই ছুঁই, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ৩০ মে থেকে ১৩ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিলো আলজেরিয়া।

প্রধানমন্ত্রীর কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, কোভিড-১৯ মহামারির পরিস্থিতি বিবেচনা করে বৈজ্ঞানিক কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা শেষে প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বোনে লকডাউন বাড়ানোর ব্যাপারে সায় দেন। সরকারও তাতে সাড়া দিয়ে ৩০ মে থেকে ১৩ জুন পর্যন্ত ১৫ দিনের জন্য লকডাউনের সময় বাড়িয়েছে।

রাজধানী আলজিয়ার্সসহ ১৬টি প্রদেশে আংশিকভাবে লকডাউন থাকবে বিকাল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত এবং অন্য প্রদেশে লকডাউন চলবে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত। নাগরিকদের মাস্ক পরার পাশাপাশি পরিচ্ছন্ন থাকবে এবং সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার কমিশনের প্রধান দামেল ফোরার বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ১৪০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মোট শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৯৭ জন। মৃত্যু বেড়ে ৬৩০ জন। একদিকে ১৪৮ জন রোগী সুস্থ হওয়ায় সেরে ওঠার সংখ্যা বেড়ে ৫ হাজার ২৭৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com