শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

প্রাকৃতিকভাবে ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসে টমেটো

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩৬১ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক: ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টের উৎস টমেটো যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি ত্বকের যত্নেও এর জুড়ি মেলা ভার। এটি প্রাকৃতিকভাবে ত্বকে নিয়ে আসে উজ্জ্বলতা। টমেটোতে থাকা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান কমায় ব্রণের সমস্যা। এছাড়াও ত্বকের ইলাস্টিন ও কোলাজেন তৈরি ত্বরান্বিত করে এটি, যা ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া রোধ করে। জেনে নিন ত্বকের যত্নে টমেটো কীভাবে ব্যবহার করবেন।

১।টমেটো বেটে সরাসরি লাগান ত্বকে। এটি প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে দূর করবে ত্বকের কালচে দাগ।

২।একটি টমেটো পেস্ট করে ১ চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
সমপরিমান টমেটোর রস ও শসার রস একটি স্প্রে বোতলে ভরে নিন। এটি টোনার হিসেবে ব্যবহার করুন ত্বকে।

৩।টমেটো চাকা করে কেটে মুখে ঘষে নিন। ত্বকের তেলতেলে ভাব দূর হবে ঝটপট।

৪।একটি টমেটো পেস্ট করে ২ চা চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ পুদিনা পাতা বাটার সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।

৫।টমেটো স্লাইস করে মোটা দানার চিনি লাগিয়ে নিন। ত্বকে ঘষে ঘষে লাগান। দূর হবে ব্ল্যাকহেডস।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com