শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৯৫ বার পঠিত

গোপালগঞ্জ প্র‌তি‌নি‌ধি: গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে।

শুক্রবার (২৯ মে) গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলায় ৪ জন, কাশিয়ানী উপজেলায় ৪ জন, মুকসুদপুর উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন ও সদর উপজেলায় ২ জন রয়েছেন। বেশিরভাগ আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার থেকে গোপালগঞ্জে এসেছেন।

তিনি আরও জানান, আক্রান্তদের বাড়িসহ আশাপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন আর বাকিদের মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছন। তবে ১০৯ জন জেলার বিভিন্ন হাসপাতালে ও নিজ বা‌ড়ি‌তে আইসোলেশন চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে জেলায় ১৫২ করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ২৯ জন, কাশিয়ানী উপজেলায় ৪৪ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় চার চিকিৎসকসহ ২১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ২৬ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৩২ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com