শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

করোনায় আক্রান্ত জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী-ছেলেও

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ২৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন পারভিন হক ও ছেলে বারিশ হাসান চৌধুরী।

রোববার (৩১ মে) সন্ধ্যায় জাফরুল্লাহ চৌধুরী নিজেই সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি জানান, তার স্ত্রী শিরীন পারভিন হক করোনাভাইরাসে আক্রান্ত। তার অবস্থা খারাপ। জ্বর ও কাশি রয়েছে। তার ছেলেও করোনায় আক্রান্ত, বাসায় আইসোলেশনে রয়েছে। ছেলে একটু ভালো আছে বলে জানান জাফরুল্লাহ চৌধুরী।

এরআগে গত ২৫ মে গণস্বাস্থ্যের র‌্যাপিড কিটে নিজের নমুনা পরীক্ষায় পজিটিভ ফল আসার কথা জানান জাফরুল্লাহ চৌধুরী। পরে বিএসএমএমইউতে আরটি-পিসিআর টেস্টেও পজিটিভ আসে তার। এর মধ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্লাজমা থেরাপি নেন দুই দফা।

আক্রান্তের পর প্রথম তিনদিন বাসাতেই আইসোলেশনে ছিলেন জাফরুল্লাহ চৌধুরী। কিন্তু মাঝে মধ্যে তাকে অক্সিজেন নিতে হয়। তাছাড়া কিডনি জটিলতার কারণে নিয়মিত ডায়ালাইসিস করাতে হচ্ছে তাকে। এসব কারণে পরে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com