শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

ধূমপান ছাড়ার ৬ উপায়

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩২৭ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক: ধূমপানের কারণে শরীরে বাসা বাঁধে ক্যান্সারসহ আরও অনেক জটিল রোগ। ক্যান্সারের কথা জেনেও শুধু অভ্যাসের কারণে অনেকে ধূমপান ছাড়তে পারেন না।

এই মরণ নেশার প্রতি প্রবল আকর্ষণ প্রতিনিয়ত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

এ থেকে বাঁচার জন্য রয়েছে ঘরোয়া কিছু পদ্ধতি। আসুন জেনে নিই ধূমপান ছাড়ার ছয় উপায়-

১. দীর্ঘদিন ধরে সিগারেট খেলে শরীরে একেবারে ভেতর পর্যন্ত চলে যায় নিকোটিন। শরীরে টক্সিন হিসেবে জমতে থাকা নিকোটিনকে ধুয়ে বার করে দিতে পানির কোনো বিকল্প নেই। ধূমপান ছাড়তে প্রচুর পানি পান করুন।

২. আদা খেতে পারেন। এতে উপস্থিত বেশ কিছু উপাদান নানাভাবে সিগারেট খাওয়ার ইচ্ছাকে দমিয়ে দেয়। আদা চা বা কাঁচা আদা খেতে পারেন।

৩. নিকোটিনের মতো টক্সিনের সঙ্গে লড়াই করতে প্রতিদিন ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ ক্যাপসুল অথবা খাবার খান। এতে সিগারেটের নেশা কমে যাবে।
৪. খেতে পারেন আঙুরের রস। এটি নিকোটিনের কারণে শরীরের ভেতরে জমতে থাকা টক্সিন দূর করে ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়। এ ছাড়া সিগারেট খাওয়ার ইচ্ছাও কমতে শুরু করে।

৫. সিগারেটের নেশা ছাড়াতে ওটস খেতে পারেন। ২ কাপ ফোটানো পানির সঙ্গে ১ চামচ ওটস মিশিয়ে সারা রাত রেখে দিন। পর দিন সকালে পুনরায় ১০ মিনিট ফুটিয়ে নিয়ে প্রতিটি খাবারের পর অল্প করে খেতে থাকুন। এতে শরীর থেকে নিকোটিন বেরিয়ে যাবে। সেই সঙ্গে কমে যাবে সিগারেট খাওয়ার ইচ্ছাও।

৬ মধুতে থাকা ভিটামিন, এনজাইম এবং প্রোটিন শরীর থেকে নিকোটিন বের করে দেয় ও সিগারেট খাওয়ার ইচ্ছাকেও নিয়ন্ত্রণে করে।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com