বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

করোনা যোদ্ধাদের উদ্দেশে আঁকা দেয়ালচিত্র উদ্বোধন করলেন ডিএনসিসি মেয়র

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৯৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার বিকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেটের দুটি দেয়ালে আঁকা দেয়ালচিত্র উদ্বোধন করেন। দেয়ালচিত্র দুটির মাধ্যমে করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

দেয়ালচিত্র উদ্বোধনকালে মেয়র বলেন, করোনা মোকাবেলায় সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এগিয়ে এসেছে। বিশেষ করে ডাক্তার, নার্সসহ অন্যান্য চিকিৎসাকর্মী, সরকারি কর্মচারী, সমাজকর্মী, স্বেচ্ছাসেবকসহ আরো অনেকে নানাভাবে করোনা মোকাবেলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এ দেয়ালচিত্র দুটিতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রতিফলন ঘটানো হয়েছে। তিনি আরো বলেন, গণমাধ্যম কর্মীরা করোনা মোকাবেলায় জনগণকে সচেতন করে যাচ্ছেন প্রতি মুহুর্তে। বিভিন্ন অসঙ্গতি তুলে ধরছেন তাদের বচন, ক্যামেরা ও কলমের মাধ্যমে। সকল গণমাধ্যমকর্মীর প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসাবে এ দেয়ালচিত্রে তাদেরকেও তুলে ধরা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মীগণ প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত করে যাচ্ছে; জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে, ত্রাণ বিতরণ করছে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে। এ দেয়ালচিত্রে তাদেরকেও দেখানো হয়েছে।

আতিকুল ইসলাম বলেন, করোনা মোকাবেলায় সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সবাইকে নিজ-নিজ দায়িত্ব পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com