রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

একাদশে ঢাকার ৪ কলেজের আলাদা ভর্তি কার্যক্রম স্থগিত

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ক্যাথলিক চার্চ পরিচালিত ঢাকার চার কলেজে (নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরি) নিজস্ব প্রক্রিয়ায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তির অনুমতি স্থগিত করা হয়েছে।

বুধবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এতে বলা হয়, করোনাভাইরাসের মহামারি এবং সার্বিক বিষয় বিবেচনা করে ২০২০-২১ শিক্ষাবর্ষে এই চার কলেজে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদন স্থগিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার এক আদেশে ওই চার কলেজকে আগামী ২০ জুনের মধ্যে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ করে বোর্ডকে জানাতে বলেছিল ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা বোর্ডের এক কর্মকর্তা জানান, ‘কোনো শিক্ষার্থী যাতে করোনায় আক্রান্ত না হন সেটি মাথায় রেখে আগের অনুমোদন স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হবে।’

গত ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণরা এবার একাদশ শ্রেণিতে ভর্তি হবেন। তবে কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরুর তারিখ এখনও ঠিক হয়নি।

বেশ কয়েক বছর ধরে সরকারি-বেসরকারি কলেজগুলোতে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে এই চার কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com