মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার

দেশের সিটি কর্পোরেশনগুলোর অর্গানোগ্রাম সংশোধনের দাবি আইভীর

  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০১৯
  • ৩৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের সিটি কর্পোরেশনগুলোর জনবল কাঠামো বা অর্গানোগ্রাম সংশোধনের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বর্তমান জনবল কাঠামোয় নিয়োগ ও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বের বিধান নিয়ে আপত্তি তুলে তিনি এ দাবি জানান।

বুধবার (২২ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নিয়ে তিনি এই দাবি তুলে ধরেন।
জানা গেছে, ঢাকায় দুই সিটি কর্পোরেশন হওয়ার পরও এর জনবল কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। জনসংখ্যা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেয়ার কথা না থাকায় জনবল কাঠামো পরিবর্তনের জন্য বলেন তিনি।

তবে সংসদীয় কমিটি জানায়, এটি অর্থ মন্ত্রণালয়ের কাজ।

বৈঠক শেষে কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, সেলিনা হায়াৎ আইভী অর্গানোগ্রামের প্রসঙ্গ তুললেও আমরা বলেছি- এটা অর্থ মন্ত্রণালয়ের কাজ। এজন্য কমিটির বৈঠক থেকে কোনো সুপারিশ করা হয়নি।

কমিটির সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, বৈঠকে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসার সক্ষমতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর জন্য পুকুর/খাল/জলাশয় পুনঃখননের সুপারিশ করা হয়।

তিনি বলেন, কমিটি আগামী বর্ষা মৌসুম আসার আগেই জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করে। ঢাকা সিটি এলাকায় বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা যাতে দ্রুত সময়ে অপসারণ করা যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।

জানা গেছে, বৈঠকে দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে ট্যাক্স বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান ট্যাক্স ব্যবস্থা সংস্কারের সুপারিশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. মসিউর রহমান রাঙ্গা, শেখ আফিল উদ্দিন, বেগম রেবেকা মমিন, রাজী মোহাম্মদ ফখরুল, মো. শাহে আলম, মো. ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মুর্শেদী। আইভী ছাড়াও এতে বিশেষ আমন্ত্রণে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com