রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

সাংবাদিক আমিনুলের উপর হামলার ঘটনায় উত্তরা পূর্বথানায় মামলা

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা হলেও প্রকৃত আসামীরা ধরা ছোয়ার বাইরে থেকে প্রকাশ্যে ঘুরে আরো বেপরোয়া হয়ে উঠার অভিযোগ উঠেছে। ঘটনার ১৭ দিন পার হলেও এখনো পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি উত্তরা পূর্বথানার পুলিশ।

আমিনুল জানায় সাম্প্রতি করোনা ভাইরাসের মহামারিকালে ত্রান নিয়ে নানা দূর্নীতি অনিয়ম তুলে ধরে বাংলাদেশ বুলেটিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামীমের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে এরি জের ধরে ডিএম শামীমের নির্দেশে ভাড়াটিয়া গ্যাং ব্যবহার করে সাংবাদিক আমিনুলের উপর বর্বরচিত হামলা চালায় ডি.ভয়েস নামক কিশোর গ্যাংসহ ডিএম শাহীন বাহিনী। গত মাসের ১৯ মে ২০২০ ইং তারিখ নবাব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের সামনে রাত আনুমানিক ৮টার দিকে হামলার স্বিকার হয় বাংলাদেশ বুলেটিনের সিটি রিপোর্টার মো. আমিনুল ইসলাম।

সে আরো জানায় হামলার ঘটনায় ডিএম শামীমকে বাদ দিয়ে মামলা নিলেও এখনো পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। ডিএম শাহিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করে সাংবাদিককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধারন কৃত ভিডিও নিয়ে পুজি করে বসে আছে উত্তরা থানার সাব ইন্সপেক্টর পলাশ চন্দ্র। ঘটনার ১৫ দিন পার করে মামলা নিলেও আসামীদের গ্রেফতার করা নিয়ে নিরব ভুমিকায় পুলিশ।

এঘটনায় সাংবাদিকসহ এলাকার স্থানীয় ব্যাক্তিদেও মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান সচেতন মহল। আসামীদের গ্রেফতার বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এস আই পলাশ জানান সিসিটিভির ফুটেজ দেখে আসামীদের চিন্নিত করে গ্রেফতারের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com