শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৫০ বার পঠিত

নিউজ ডেস্ক: কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. কামরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (৮ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করে মো. কামরুল ইসলাম জানান, তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

তিনি বলেন, ‘গত ১ জুন আমার প্রচণ্ড জ্বর আসে। এরপর মাথাব্যথা শুরু হয়। শুরুতে প্রাথমিক চিকিৎসা নিই। ৬ জুন নমুনা টেস্ট করাই। আজ রিপোর্ট দিয়েছে। রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। রাজধানীর ধোলাইপাড়ের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। আমার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের নমুনা পরীক্ষা করানো হয়েছে। ফল এখনো জানা যায়নি।’

মো. কামরুল ইসলাম করোনা প্রাদুর্ভাবের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন জরুরি কাজে অফিস করছিলেন বলে তার একাধিক সহকর্মী জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন করোনায় আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com