মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

এবার হজের সুযোগ পাবেন না ৮০ শতাংশ হজযাত্রীই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩২৯ বার পঠিত

অনলাইন ডেস্ক : সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এমন সময় দেশটি পরিকল্পনা করছে এবার কম সংখ্যক হজযাত্রীকে হজের সুযোগ দেওয়ার। দুটি নির্ভরযোগ্য সূত্রের মতে এবার প্রত্যেক দেশ থেকে মাত্র ২০ শতাংশ হজযাত্রীকে সুযোগ দেয়া হবে হজ করার। অর্থাৎ বাকি ৮০ শতাংশ হজযাত্রী এবার সুযোগ পাবেন। পাশাপাশি বয়স্ক হজযাত্রীদেরও সুযোগ দেওয়া হবে না। খবর আল জাজিরা, খালিজ টাইমস ও রয়টার্সের।

হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সৌদি আরবের দুটি সূত্র জানিয়েছে, প্রতি বছর ২.৫ মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ হজযাত্রীকে হজ করার সুযোগ দেয়া হয়। এবার সেই সংখ্যার মাত্র ২০ শতাংশকে সুযোগ দেওয়া হবে।

অর্থাৎ ২৫ লাখের জায়গায় মাত্র ৫ লাখ হজযাত্রী সুযোগ পাবেন হজ করার। বাকি ২০ লাখ সুযোগ পাবেন না। পাশাপাশি এবার বয়স্ক লোকদেরও হজ করার সুযোগ দিবে না তারা।

যারা সুযোগ পাবেন তাদের কঠোর নিয়ম-নীতি ও স্বাস্থ্যবিধি মেনে হজ পালন করতে হবে।

অবশ্য অল্প সংখ্যক হজযাত্রীকে হজের সুযোগ দেওয়ায় সৌদি আরবেরও অনেক আর্থিক ক্ষতি হতে যাচ্ছে। প্রতি বছর হজ ও ওমরাহ থেকে ১২ বিলিয়ন ডলার আয় হয় দেশটির। এবার সেটা নিঃসন্দেহে কমে যাবে উল্লেখযোগ্য হারে।

সৌদি আরবে এ পর্যন্ত ১ লাখ ৫ হাজার ২৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭৪৬ জন। আর সেরে উঠেছে ৭৪ হাজার ৫২৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com