বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

লকডাউন: পূর্ব রাজাবাজার বাসিন্দাদের প্রতি নির্দেশনা

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১২টা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পূর্ব রাজাবাজার লকডাউন করা হয়েছে।

ডিএনসিসি সূত্র জানিয়েছে, করোনা সংক্রমণের সময় ১৪ দিন ধরা হয়। এ সময় পর্যন্ত দেখা হবে। এই সময়ের মধ্যে যদি সংক্রমণ না কমে তাহলে ২১ দিন পর্যন্ত পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন থাকতে পারে।

ডিএনসিসি থেকে জানানো হয়েছে, লকডাউন চলাকালীন কেউ বাসা থেকে বের হতে পারবেন না। প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও চিকিৎসা সামগ্রী অনলাইনে অর্ডার করলে সেগুলো বাসায় দিয়ে আসা হবে।

যাদের অনলাইনে কেনাকাটার সুযোগ নেই, তাদের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি ভ্যানে করে সবজি, মাছ, মাংস এলাকায় প্রবেশ করানো হবে। এক্ষেত্রে পণ্য, ভ্যান ও চালককে জীবাণুমুক্ত করে প্রবেশ করানো হবে।

কোনো বাসিন্দা এলাকা থেকে বের হতে পারবেন না। কেউ বাহির থেকে ভেতরে প্রবেশও করতে পারবে না। লকডাউন চলাকালে সব ধরণের যানবাহন বন্ধ থাকবে। তবে রোগীদের জন্য অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারবে।

অতি প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি রাস্তায় চলাফেরা করতে পারবে না। স্বাস্থ্যবিধি কার্যকর করতে লকডাউন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের টেলিমেডিসিন সার্ভিস চালু করা হয়েছে। প্রয়োজনে তাদের পরামর্শ নেওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com