শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

রাজধানীতে ৭৪ কি‌লো‌মিটার বে‌গে ঝ‌ড়ো হাওয়াসহ বৃ‌ষ্টি‌

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৪৬৩ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: দিনভর প্রচণ্ড দাবদা‌হের পর মধ্যরা‌তের ঘণ্টা আধেক আগে রাজধানীর আকা‌শে অ‌নেকটা বিনা নো‌টি‌শে বিদ্যুৎ চম‌কা‌তে শুরু‌ ক‌রে। সেই সঙ্গে শোঁ শোঁ শ‌ব্দে বই‌তে থা‌কে ঝ‌ড়ো বাতাস। বিদ্যুতের ঝলকা‌নি আর বাতা‌সের শ‌ব্দের সঙ্গে ঝমঝ‌মি‌য়ে‌ নামে বৃ‌ষ্টি। মুহূর্তেই তপ্ত নগরী ঠাণ্ডা হয়। হঠাৎ গর‌মের পারদ নিচে নে‌মে প্রশা‌ন্তির পরশের ছোঁয়া লা‌গে সর্বত্র।

আবহাওয়া অ‌ধিদফত‌রের আবহাওয়া‌বিদ আবদুল বা‌রেক রাত পৌ‌নে ১২টায় জানান, রাজধানীসহ দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে ঝ‌ড়ো হাওয়াসহ বৃ‌ষ্টি হচ্ছে। রাজধানীর বিমানবন্দ‌রে স‌র্বোচ্চ ৭৪ কি‌লোমিটার বে‌গে ঝ‌ড়ো বাতা‌স ব‌য়ে যাওয়ার রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদফতরের সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮ দশ‌মিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com