বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৬৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ও বিরোধী দল মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধান শেহবাজ শরিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দলের অন্যতম নেতা আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন।

এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী শহিদ খান আব্বাসি ও বর্তমান রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদের করোনা পজিটিভ ধরা পড়ে। এছাড়া এক প্রাদেশিক মন্ত্রীসহ অন্তত চার আইনপ্রণেতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

অর্থ পাচারের একটি মামলায় গত ৯ জুন ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শেহবাজ শরিফ করোনায় সংক্রমিত হন বলে জানান আতাউল্লাহ।

তিনি বলেন, ‘এনএবিকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে যে, শেহবাজ শরিফ ক্যান্সারে ভুগেছিলেন এবং অন্যদের তুলনায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। শেহবাজ শরিফের কিছু হলে ইমরান নিয়াজি (প্রধানমন্ত্রী ইমরান খান) ও এনএবি দায়ী থাকবে।’

আতাউল্লাহ জানান, ভাইরাসে আক্রান্তের ভয়ে আগে থেকেই শেহবাজ কোয়ারেন্টাইনে ছিলেন। তবে এনএবির কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বাধ্য হয়ে তাকে বাড়ি থেকে বের হতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com