বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

মালয়েশিয়া সহকর্মীকে হত্যার অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৩২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার পেনাংয়ের একটি সবজি খামারে সহকর্মীকে হত্যার অভিযোগে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে জালান আরা কুদা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সেবেরাং পেরাই উতারা জেলার পুলিশ প্রধান এসিপি নুরজাইনি মোহাম্মদ নুর জানিয়েছেন।

নুর জানান, গ্রেপ্তারকৃতদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদ আব্দুল লতফির (৫৯) মৃতদেহ গত বুধবার সকাল ৭টায় উদ্ধার করা হয়। তার দেহে আঘাতের চিহ্ন ছিল।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে ভিক্টিম তার নিয়োগকর্তার বাড়িতে শ্রমিকদের মজুরির অর্থ সংগ্রহ করতে গিয়েছিলেন। তার গতিবিধি সম্পর্কে জানতো সন্দেহভাজনরা।

পুলিশের এই কর্মকর্তা জানান, মোহাম্মদ আব্দুলের মৃতদেহ উদ্ধারের সময় মালিকের কাছ থেকে নেওয়া চার হাজার রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com