রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার মোঃ আব্দুল ওহাব মন্ডল: শিক্ষা, রাজনীতি ও জনসেবায় পরিচিত এক ব্যক্তিত্ব হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী

নজরুল গবেষক কাইয়ুমের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শুক্রবার (১২ জুন) সংস্কৃতি প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাইয়ুম ছিলেন নজরুল গবেষণায় অন্যতম পথিকৃৎ। তার অবদান জাতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

অপর এক শোকবার্তায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল ড. মোহাম্মদ আব্দুল কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাইয়ুম (৮৭) শুক্রবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। তিনি ৩০টির বেশি বই লিখেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com