বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ী থানায় নারী এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী ঘুষ ও দুর্ব্যবহারের পাহাড়সম অভিযোগ গোদাগাড়ী থানায় নারী এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ এলাকাবাসী ঘুষ ও দুর্ব্যবহারের পাহাড়সম অভিযোগ। উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ ইসলামী আন্দোলন মনোহরগঞ্জ উপজেলা উত্তর শাখা উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাকিস্তান সিরিজে সাফল্যের জন্য মরিয়া বাংলাদেশ : মিরাজ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন সেচ সুবিধার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি ও আলোচনা সভ অনুষ্ঠিত হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে

নারীসহ ৯ ‘ছিনতাইকারী’ আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৪০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সাভারে যৌথ অভিযান চালিয়ে নারীসহ ছিনতাইকারী চক্রের নয় সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও মডেল থানা পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড ও নবীনগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশের হাতে আটকেরা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ইমতিয়াজ শেখের ছেলে মো. আক্কাস (৩৮), বিদ্যুৎ খানের ছেলে সুমন (২৭), সিংগাইর থানার আলী হোসেনের মেয়ে রেশমা (২৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাজীপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে নাজমুল (২০), মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার স্বর্ণগ্রামের লতিফ ফরাজীর ছেলে রায়হান (২২) এবং সাভারের ফুলাবড়িয়া এলাকার মৃত কাশেম হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (২৪)। এছাড়া সাভার মডেল থানা পুলিশের কাছে আটক তিন ছিনতাইকারীর নামপরিচয় জানা যায়নি।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল বাসার জানান, ঈদকে সামনে রেখে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- বন্ধে পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতভর সাভার মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। পরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড ও নবীনগরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন নয় ছিনতাইকারীকে আটক করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হবে। ঈদকে সামনে রেখে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com