বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঘানার স্বাস্থ্যমন্ত্রীর করোনাভাইরাস

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৬৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী কাওয়াকু এজিয়েমাং-মানুর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানালেন ঘানার প্রেসিডেন্ট। হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার রাতে টেলিভিশনে রাষ্ট্রীয় ভাষণে প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো বলেছেন, ‘চলুন, আমাদের স্বাস্থ্য বিভাগের কঠোর পরিশ্রমী মন্ত্রী কাওয়াকু এজিয়েমাং মানুর জন্য সবাই প্রার্থনা করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে গিয়ে ভাইরাসে আক্রান্ত তিনি।’

সবচেয়ে খারাপ পরিস্থিতির শিকার হওয়া আফ্রিকার দেশগুলোর মধ্যে অন্যতম ঘানা। অনেক বেশি করোনার পরীক্ষা করছে তারা। এ পর্যন্ত প্রায় ১২ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। ৫১ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এবার স্বাস্থ্যমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে শঙ্কা জেগেছে। শেষ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়গুলো খোলার কথা ছিল।

কেপ কোস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবা পিটার ওবুসু বলেছেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর যদি এই রোগ হয়, তাহলে আমার সন্তান যে নিরাপদ থাকবে তার নিশ্চয়তা কী?’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com