মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ

ফ্লয়েডের জন‌্য মার্সেলোর প্রতিবাদ

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩২১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বিশ্বজুড়ে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের লেফট উইঙ্গার মার্সেলো। একই সাথে মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানিয়েছেন ব্রাজিলিয়ান এ তারকা।

করোনা সংক্রমণের পর গতকাল মাঠে ফিরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার সবচেয়ে সফলতম ক্লাবটি ৩-১ ব‌্যবধানে হারিয়েছে এইবারকে। টনি ক্রুস, সার্জিও রামোস ও মার্সেলো দলের হয়ে একটি করে গোল করেন। দূর পাল্লার শটে এইবারের রক্ষণ ভাঙেন মার্সেলো।

নিজের গোল উদযাপন করতে গিয়ে মার্সেলো প্রতিবাদ করেন ফ্লয়েডের জন্য। হাঁটু গেড়ে বসে ডানহাত মুষ্টিবদ্ধ করে প্রতিবাদ জানান এ তারকা।

গত ২৫ মে যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে নতুন করে বর্ণবাদবিরোধী আন্দোলন গতি পায়। প্রতিবাদের ঢেউ ছুঁয়েছে ক্রীড়া দুনিয়াকেও। বিভিন্ন দেশের বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদরা বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনকে স্বাগত জানিয়েছে এবং সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন।

এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ জার্সি পরে মাঠে নামবেন। জার্সিতে নিজেদের নামের জায়গায় লিখা থাকবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com