বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার বাতিল করলো যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৮৪ বার পঠিত

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় শুরু থেকেই ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ওষুধ সেবন করেছেন। এটার প্রচারণাও করেছেন তিনি। তবে সোমবার (১৫ জুন) করোনার জরুরি চিকিৎসায় এই ওষুধের ব্যবহার বাতিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। খবর আল জাজিরা ও ইন্ডিপেডেন্টের।

এফডিএ জানিয়েছে নতুন গবেষণায় দেখা গেছে করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন কিংবা ক্লোরোকুইন ব্যবহারে রোগীদের মধ্যে মারাত্মক পার্শ্বপ্রতিক্রীয়া দেখা দিতে পারে। এটার রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। নতুন গবেষণা অনুযায়ী হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে, হৃদযন্ত্রের ছন্দপতন ঘটতে পারে, কমে যেতে পারে রক্তচাপ। তাই এই ওষুধের ব্যবহার বন্ধ করতে বলেছে এফডিএ।

এদিকে ট্রাম্প করোনা থেকে রক্ষা পেতে এই ওষুধ সেবন করেছেন নিয়মিত। এটার পক্ষে সাফাই গেয়ে বলেছিলেন, ‘আসলে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এই ওষুধ সেবন করে আমি ঠিক আছি। এটার হয়তো প্রভাব আছে। এটা সেবন করলে হয়তো আপনি অসুস্থ হয়ে পড়বেন না কিংবা মারা যাবেন না।’

শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশ করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করছে। যদিও গবেষণায় দেখা গেছে করোনা সারাতে কিংবা রুখতে এই ওষুধের বিশেষ কোনো ভূমিকা নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com