শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত‌্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আতিকুর রহমান দোলন মারা গেছেন।

সোমবার (১৫ জুন) বিকেলে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান ও আতিকুর রহমান দোলনের মামা আকতার হোসেন।

জাকির হোসেন খান সাংবাদিকদের জানিয়েছেন, আতিকুর রহমান সর্বশেষ গত ২৮ মে অফিস করেন। এরপর থেকেই তিনি অসুস্থ। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু এক সপ্তাহ আগে তার জ্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মুগদা হাসপাতালে ভর্তি হন তিনি। সোমবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আতিকুর রহমান দোলনের মামা আকতার হোসেন বলেন, সোমবার রাতে দক্ষিণ কমলাপুর কবরস্থানে কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে তার (দোলন) জানাযা ও দাফন হয়েছে।

তিনি বলেন, এ মাসের প্রথম সপ্তাহে আতিকুর রহমানের বাবাও করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

প্রসঙ্গত, এখন পর্যন্ত সোনালী ব্যাংকের ৫ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। এছাড়া ১৪০ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com