সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

আরও ৩০ দিন বন্ধ থাকছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সীমান্ত

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৭৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ রোধে আরও ৩০ দিন বন্ধ থাকছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সীমান্ত। তিন দেশের সরকার এ ব্যাপারে সম্মতি জানিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২১ জুলাই পর্যন্ত তিন দেশের সীমান্তে থাকছে কড়াকড়ি। গত ১৮ মার্চ এই নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তা চতুর্থ দফা বাড়ানো হলো।

ট্রুডো বলেন, ‘সীমান্তের দুই পাশের মানুষের সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হলো, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো আমরা।’

হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সচিব চ্যাড উল্ফ এক বিবৃতিতে জানান, কানাডা ও মেক্সিকোর সীমান্তে আগের মতোই কড়াকড়ি থাকছে।

তবে স্বাস্থ্যসেবা, বিমান ক্রু এবং খাবার ও ওষুধ সরবরাহকারী ট্রাক ড্রাইভারদের মতো জরুরি সেবা কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীও একই কথা জানিয়েছেন টুইটারে।

প্রায় তিন মাস বন্ধের পর সীমান্ত খুলে দেওয়ার শঙ্কায় ছিল কানাডিয়ানরা। কারণ প্রতিবেশী দেশ দুটিতে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রে ২২ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মেক্সিকোতে দেড় লাখ ছাড়িয়েছে। কানাডায় আক্রান্তের সংখ্যা ৯৯ হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com