শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ

যুক্তরাষ্ট্র আর লকডাউন হবে না: ট্রাম্প

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৭১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল বুধবার ২৬ হাজারের বেশি আমেরিকান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে আটশ জনের বেশি। সংক্রমণ বেড়েছে টেক্সাস ও ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যে। তারপরও যুক্তরাষ্ট্রে আর লকডাউন ঘোষণা করা হবে না বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল বুধবার ট্রাম্প বলেছেন, ‘আমরা আবার দেশ বন্ধ করবো না। আমাদের তা করার দরকার পড়বে না।’ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২২ লাখের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রাণহানি প্রায় ১ লাখ ২০ হাজার।

হোয়াইট হাউজের অর্থনীতি উপদেষ্টা ল্যারি কুডলো ও রাজস্ব বিভাগের সচিব স্টিভেন এমনুচিন বলেছিলেন, আর হয়তো অর্থনৈতিক শাটডাউন করবে না যুক্তরাষ্ট্র। তাদের মন্তব্যের পরপরই ট্রাম্পের লকডাউন না দেওয়ার ঘোষণা এলো।

কদিন আগে ট্রাম্প দাবি করেন, বেশি বেশি পরীক্ষা করা হচ্ছে বলেই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বাড়ছে। পরীক্ষা না করা হলে দেখা যাবে দেশে আর কোনও সংক্রমণ নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com