শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

মধুমিতার সঙ্গে বিচ্ছেদের পর অবসাদে ভুগেছি: সৌরভ

  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩০৩ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন অভিনেতা সৌরভ চক্রবর্তী। ব্যক্তিগত জীবনে মধুমিতা সরকারের (‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন) সঙ্গে সংসার পেতেছিলেন তিনি। গত বছরের শেষের দিকে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

যেকোনো বিচ্ছেদ মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলে। সৌরভের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। যদিও বিবাহবিচ্ছেদের পর এ নিয়ে মুখ খুলেননি। সম্প্রতি বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করার পর নিজের অবসাদের কথা জানিয়েছেন এই অভিনেতা।

নিজের দুঃসময়ের কথা জানিয়ে সৌরভ বলেন—আমি অত্যন্ত সফল ধারাবাহিকের জীবন থেকে ফ্লপ প্রজেক্টের তকমা এঁটে যাওয়া ক্যারিয়ার দেখেছি। এক পর্যায়ে অভিনয় বন্ধ রেখে পরিচালনার জন্য দিনরাত কাজ করতে থাকি। কিন্তু হঠাৎ বাবা মারা যান। এর পর মধুমিতার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। এ সময় অনেক বন্ধু পাশ থেকে সরে যায়। তখন এতটাই একা হয়ে পড়েছিলাম যে নিজেকে ভালো লাগত না।

একাকিত্বের গভীরতা ব্যাখ্যা করে সৌরভ বলেন—নিজেকে বাড়তি মানুষ মনে হতো। চুল-দাড়ি কাটাতেও ইচ্ছে করত না। ‘হেরে গেলাম’—কথাটি মানুষকে জানাতেও ভয় লাগত। কারো কাছে স্বীকার করতাম না। কিন্তু এই পৃথিবীতে অতি খারাপ লোকের যেমন কোনো না কোনো প্রিয়জন থাকে, তেমনই প্রতিটি খারাপ সময়ের পেছনে একটা ভালো সময় থাকে।

‘সবিনয় নিবেদন’ নাটকের সেটে প্রথম পরিচয় সৌরভ-মধুমিতার। তারপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ‌ দিন চুটিয়ে প্রেম করার পর সংসার পাতেন এই দম্পতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com