রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

অনলাইনে করোনা বিষয়ে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ দেবে আওয়ামী লীগ

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৫৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকার পর এবার বিভাগীয় পর্যায়ে অনলাইনে করোনাভাইরাস বিষয়ে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি। প্রথম পর্যায়ে রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। যা আগামী ২২ জুন (সোমবার) সকাল সাড়ে ১১টায় শুরু হবে।

শনিবার (২০ জুন) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। স্বাগত বক্তব্য দেবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

এর আগে ঢাকায় ১০০ জনকে অনলাইনের মাধ্যমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এবার চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের আরো ১০০ জন এ অনলাইন ট্রেনিং প্রোগামে অংশ নেবে।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমাদের জীবনে স্থবিরতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে স্বেচ্ছাসেবীদের ট্রেনিং খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে এবং কর্মক্ষেত্রে হাইজিন ও সেফটি নিশ্চিত করতে এই অনলাইন ট্রেনিং অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি। এসব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক মাস্টার ট্রেইনার হিসেবে আরো অনেককে ট্রেনিং দিতে পারবেন। পর্যায়ক্রমে সব বিভাগ, উপজেলায় এ অনলাইন ট্রেনিং দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com