মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

নারায়ণগঞ্জে করোনায় ৭ জনের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৯৩ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রূপগঞ্জ উপজেলায় ৬ জন এবং সদর উপজেলায় একজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট ১০৭ জনের মৃত্যু হলো। রবিবার (২১ জুন) জেলা সিভিল সার্জন অফিসের নিজস্ব ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১১৩ জনের কনোরাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা চার হাজার ৬৪৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৪ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন দুই হাজার ১৬০ জন।

জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইট থেকে আরও জানা যায়, এ পর্যন্ত নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের এলাকায় এক হাজার ৫৮৪ জন, সদর উপজেলায় এক হাজার ১৩১ জন, বন্দর উপজেলায় ১৫১ জন, আড়াইহাজারে ৪৫০ জন, সোনারগাঁয়ে ৩৯৯ জন ও রূপগঞ্জে ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ জেলার সিটি করপোরেশন এলাকায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৫৮ জন, সদরে ২২ জন, বন্দরে ৩ জন, রূপগঞ্জে ৮ জন, সোনারগাঁয়ে ১৩ জন ও আড়াইহাজারে তিন জন।

জেলায় এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬০ জন। তাদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৯৩২ জন, সদর উপজেলার ৫২০ জন, বন্দর উপজেলায় ৩০ জন, রূপগঞ্জের ১৯২ জন, সোনারগাঁয়ে ১৭১ জন ও আড়াইহাজারের ৩১৫ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮৫ জনের। এই পর্যন্ত এ জেলায় মোট ২১ হাজার ৮৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com