রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব: শাহজালাল বিমানবন্দরে ৫০০ ফ্লাইট বাতিল, ৫৩৯টি ফ্লাইট পরিচালিত ফ্ল্যাইট এক্সপার্টের ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে বাংলায় পরিবর্তন আনতে মাঠে স্বয়ং রামের আবির্ভাব ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট -(ওয়েস্ট বেঙ্গল )এর উদ্যোগে ৫০তম রাজ্য সম্মেলন ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর বলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেত্রী মধু মালহোত্রা ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও সভা

করোনা: সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৬৬ বার পঠিত

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনা কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের সমস্যা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জীবন চলতে থাকবে। জীবন স্থবির থাকতে পারে না। এ কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’ রোববার (২১ জুন) গণভবনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এই আহ্বান জানান।

করোনায় মন্ত্রী-এমপিদের মৃত্যুর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার কারণে এরইমধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ অনেককে হারিয়েছি। দেশবাসীকে বলবো, আসুন সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন এই করোনা থেকে মুক্তি দেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এটি শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী সমস্যা। মানুষ যেন করোনা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই আমরা চাই।’

শেখ হাসিনা বলেন, ‘করোনার কারণে উন্নয়নে ব্যাহত হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি ধারাবাহিকতা বজায় রাখতে।’ উন্নয়নের গতি ধরে রাখার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com