রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী

করোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন (৩৭) মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। করোনায় সংক্রমিত হয়ে এই প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা মারা গেলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে কর্মরত ছিলেন শেখ ফরিদ উদ্দিন। করোনায় সংক্রমিত হলে ১২ জুন তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে প্লাজমাও দেওয়া হয়। এরপরও তাকে বাঁচানো যায়নি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম  বলেন, ‘হাসপাতালে একজন কর্মকর্তার মৃত্যুর খবর পেয়েছি।’
করোনায় এর আগে বিভিন্ন ব্যাংকের ২০ জনের বেশি মারা গেছেন। সংক্রমিত হয়েছেন প্রায় এক হাজার ব্যাংক কর্মকর্তা। করোনভাইরাস থেকে রক্ষায় ব্যাংকগুলোয় পালাক্রমে কাজ শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকেও একইভাবে পালাক্রমে কাজ চলছে। এরপরও সংক্রমিত হচ্ছেন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com