বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কর বাড়ানোর প্রস্তাব

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৮২ বার পঠিত

 

আন্তর্জাতিক ডেস্ক : সবার জন্য সমান কর- ২০০১ সালে চালু করা এই নীতি থেকে সরে আসতে যাচ্ছে রাশিয়া।

দেশের উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির উপার্জনকারীদের কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। করোনাভাইরাস মহামারিতে বাজেটের তহবিলে বাড়তি অর্থ জোগানে এমন সিদ্ধান্তের কথা ভাবছে সরকার।

মঙ্গলবার টেলিভিশন ভাষণে পুতিন উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির জন্য ২ শতাংশ হারে কর বাড়ানোর প্রস্তাব দেন। যাদের বার্ষিক আয় ৫০ লাখ রুবলের বেশি তাদের কর ১৩ থেকে ১৫ শতাংশ করা হবে। বাজেটের ফান্ডে যুক্ত হওয়া বাড়তি অর্থ শিশুদের চিকিৎসায় ব্যয় করা হবে বলেছেন পুতিন।

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যায় রাশিয়া তৃতীয়। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের ঠিক পরে তারা। দৈনিক সংক্রমণ সাত হাজারের বেশি হলেও অর্থনৈতিক স্থবিরতা কাটাতে লকডাউন প্রত্যাহার করেছেন পুতিন। রাশিয়ার জন্য এই অর্থনৈতিক স্থবিরতা ‘গুরুতর চ্যালেঞ্জ’ উল্লেখ করেছেন তিনি।

করোনা মোকাবিলায় রাশিয়ার পদক্ষেপ দেশে ও বিদেশে সমালোচিত হলেও পুতিনের দাবি, সরকারের প্রত্যেকটি পদক্ষেপ হাজার হাজার রুশ নাগরিকের জীবন রক্ষা করেছে।

রাশিয়ায় করোনায় এখন পর্যন্ত প্রায় ৬ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ হাজার তিনশ জনের বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com