বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অন্তর্জাল চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে বুধবার

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৮৮ বার পঠিত

 

বিনোদন ডেস্ক : বুধবার (২৪ জুন) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী অনলাইনভিত্তিক অন্তর্জাল চলচ্চিত্র উৎসব।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসবে ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সংগঠনটির সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন বলেন—মূলত করোনাভাইরাসের জন্য সারা দেশের মানুষ গৃহবন্দি। এই অবস্থায় স্বাধীনধারার নির্মাতারা তাদের চমৎকার ভাবনাগুলো চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি চলচ্চিত্রের এমন উন্মুক্ত চর্চা এই অবস্থায় বিনোদনের খোরাক যোগাবে গৃহবন্দি মানুষের।

চলচ্চিত্রগুলোর উন্মুক্ত প্রদর্শনীও হবে অনলাইনে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ফেসবুক পেজ: https://facebook.com/saufsofficial ও ইউটিউব চ্যানেলে https://youtube.com/saufsofficia ২৪-২৬ জুন পর্যন্ত দর্শক উপভোগ করতে পারবেন চলচ্চিত্রগুলো। এছাড়া চলচ্চিত্র প্রদর্শনীর পর দর্শকের মুখোমুখি হবেন নির্মাতারা।

গত ৩১ মে পর্যন্ত সর্বোচ্চ তিন মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা নেন আয়োজক কর্তৃপক্ষ। সেখান থেকে বাছাইকৃত ১২টি চলচ্চিত্র স্থান পাচ্ছে এই উৎসবে। এতে বিচারকের দায়িত্ব পালন করেছেন—চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার ও মোক্তাদির ইবনে ছালাম।

স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দেওয়ার লক্ষে ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। চলচ্চিত্র বিষয়ক নানা সভা-সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পাশাপাশি সংগঠনটি ইতোমধ্যে ‘সিলেট চলচ্চিত্র উৎসব’ শীর্ষক আন্তর্জাতিক উৎসবের তিনটি আসরের আয়োজন করেছে। যেখানে প্রতিবছর দেশ-বিদেশের চলচ্চিত্রবোদ্ধাদের সমাগম ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com