বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কোভিড-১৯ আক্রান্ত হয়ে ডিএসসিসিকর্মীর মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩২৭ বার পঠিত

ডেস্ক:   করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মী মারা গেছেন। প্রাণিসম্পদ শাখার এই কর্মীর নাম আবুল কালাম আজাদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক।

তিনি বলেন, আবুল কালাম আজাদ ডিএসসিসি অঞ্চল-৩ এর ভেটেরিনারি শাখার নিম্নমান সহকারী ছিলেন।

“তিনি বেশ কিছুদিন আগে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে মারা গেছেন।”

ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা রাজ্জাক জানান, কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়লে গত এক সপ্তাহ আগে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

“সেখানে আইসিইউ না পেয়ে গত রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ঢাকা মেডিকেলে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বিকেল ৪ টা ৫৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” ডিএসসিসি জানিয়েছে, এ পর্যন্ত ডিএসসিসির তিনজন কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com